গত শুক্রবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মঞ্চে পারফর্ম করার কথা ছিল ওপাড় বাংলার শিল্পী নচিকেতা চক্রবর্তীর। তবে কোটা আন্দোলনকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির কারণে কনসার্ট বাতিল করেছে আয়োজক সংগঠন আজব কারখানা। ফলে এবারও ঢাকায় আসার সুযোগ হারালেন এই গায়ক।
বাংলাদেশে কোটা আন্দোলন ও নাশকতার স্থবির সময়েও গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন নচিকেতা চক্রবর্তী কিন্তু শেষ পর্যন্ত তার কনসার্ট বাতিল করা হয়।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ সময় নচিকেতার বাংলাদেশ সফরে আপত্তি জানিয়েছেন। তবে নচিকেতা বাংলাদেশে এসে গান করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত ২৬শে জুলাই ঢাকায় অনুষ্ঠানে পারফর্মের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন কিন্তু শেষ পর্যন্ত কনসার্টটি বাতিল হয়ে যায়। কেনো নচিকেতার কনসার্ট বাতিল হল। এ প্রসঙ্গে আয়োজক সংগঠন আজাব কারখানা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে জানায়, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ২৬ জুলাই নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম-২ কনসার্ট অনুষ্ঠিত হবে না।
এদিকে, সংগঠনটি নচিকেতার কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ২রা সেপ্টেম্বর কনসার্ট অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছে। যারা টিকিট কিনেছেন তারা তাদের আগের টিকিট ব্যবহার করে কনসার্ট উপভোগ করতে পারবেন বলে জানায় প্রতিষ্ঠানটি।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































