bdnews24 small Logo Jagonews24 small Logo jamuna tv Small Logo somoynews small Logo independent24 small Logo Bangla News 24 small Logo Bangla Tribune small Logo Risingbd small Logo Dhaka Post small Logo anandabazarpatrika small Logo Dhaka Times 24 small Logo channel24bd small Logo DBC News small Logo news24bd small Logo rtvonline small Logo desh tv small Logo Zee 24 Ghanta small Logo News18 Bengali small Logo Share News 24 small Logo newagebd small Logo Prothom Alo small Logo Amader Shomoy small Logo Bangladesh Pratidin small Logo daily amardesh small Logo Logo 25 BD CricTime small Logo jagofm small Logo Kali O Kalam small Logo BD Jobs small Logo Bikroy Jobs small Logo

অসুস্থ শাহরুখ গেলেন যুক্তরাষ্ট্রে | Shahrukh Has Gone USA

ভারতীয় অভিনেতা শাহরুখ খান কয়েক মাস আগে অতিরিক্ত গরমের কারণে আইপিএল ম্যাচে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন। তবে কয়েকদিনের বিরতির পর আবার কাজে ফেরেন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে বাদশার পরিবার উপস্থিত ছিলেন। সম্প্রতি ফারহা খানের মায়ের শেষকৃত্যেও যোগ দিতে দেখা গেছে তাকে।

সব জায়গাতেই ও সবসময় তার চোখে সানগ্লাস দিতে দেখা গিয়েছে। অবশেষে জানা গেল কেনো এই দিনরাত সানগ্লাস ব্যবহার করতে হচ্ছে শাহরুখকে। টাইমস অফ ইন্ডিয়ার ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, অভিনেতা চোখের সমস্যায় ভুগছেন। অস্ত্রোপচারের জন্য তিনি যুক্তরাষ্ট্রে যাবেন।

অসুস্থ শাহরুখ গেলেন যুক্তরাষ্ট্রে। জানা গেছে গতকাল শাহরুখ চলে গেছেন যুক্তরাষ্ট্রে। গত কয়েকদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন অভিনেতা। অনন্ত-রাধিকার বিয়ের সময়ও দৃষ্টির সমস্যায় ভুগছিলেন শাহরুখ।

সে সময় মুম্বাইয়ে চোখের চিকিৎসা চলছিল তার। কিন্তু ফলশ্রুতিতে কোন উপকার পাননি বলে বলে জানা গেছে। ট্রিটমেন্টের পর অভিনেতার বাম চোখে সমস্যা ধরা পরে তাই তিনি আমেরিকায় চিকিৎসা নেবেন।

শাহরুখ দর্শকদের পাঠান এবং জওয়ানের মতো অ্যাকশন-সমৃদ্ধ ছবি উপহার দিয়েছেন। ২০২৪ সালে বিরতি নেওয়ার পর, খুব শিগগিরই আবারও ভক্তদের মাঝে ফিরে আসবেন নতুন কিছু উপহার দিতে। এরই মধ্যে একটি ছবি নিয়ে তুলপাড় চলছে নেটিজেনদের মধ্যে, ছবিটির নাম ‘কিং’ এই প্রথম ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন তার মেয়ে সুহানা। প্রযোজনায় থাকছেন সিদ্ধার্থ আনন্দ আর পরিচালনায় সুজয় ঘোষ।

গুঞ্জন উঠেছে শাহরুখ এই ছবিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন। পরে জানা যায়, তিনি মুখ্য ভূমিকাতেই থাকবেন। খল চরিত্রে তার বিপরীতে দেখা যাবে অভিষেক বচ্চনকে। লন্ডনে ইতিমধ্যে ছবির সুটিং চলছে।

All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.

Leave a Comment