গত ২৯ আগস্ট রাতে ইউটিউবে মুক্তি পেয়েছে নতুন বাংলাদেশের প্রথম অন্তর্জাল নাটক অবুঝ পাখি। আর এটি উন্মুক্ত করা হয়েছে সবার জন্য। যেখানে একটি বিশেষ গল্পে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটি। ছাত্ররাজনীতিকে মূল কাহিনী করে নাটকটি বানানো হয়েছে ।
নাটকটির চিত্রনাট্য লেখেন মেজবাহ উদ্দীন সুমন। আর নাটকটি বানিয়েছেন রুবেল হাসান। যে নাটকটি নিয়ে চলছে পজিটিভ আলোচনা। ইউটিউবে আপলোড হওয়ার পর মাত্র ২৪ ঘন্টায় সেটি প্রতিষ্ঠানকে এনে দিয়েছে ১১ লাখ ভিউ!
ছাত্র রাজনীতি নিয়ে নাটক অবুঝ পাখি। পরিচালক নাটক সম্পর্কে জানান, নাটকের অভিনেতা ইয়াশ রোহান। তিনি পর্দায় ছাত্রনেতা হিসেবে অভিনয় করবেন। আর তার ক্যাম্পাসের শিক্ষার্থী নাজনীন নীহা। দুজনার মধ্যেই চলে প্রেম প্রেম ভাব কিন্তু এই প্রেম বা বোঝাপড়ার মধ্যে জটিলতা একটাই, তা হচ্ছে রাজনীতি। এদিকে নীহা বিয়ের চাপ দিতে থাকলেও, ওইদিকে রোহান অসহায়। মূল কারণ হচ্ছে, বিয়ে করলে রোহানের রাজনীতিকে বিদায় জানাতে হবে। আর এমন একটি কহিনী নিয়েই নির্মাণ করা হয়েছে অবুঝ পাখি নাটকটি।
ক্যাম্পাসে সাগর নামে ছাত্র রাজনীতির অভিনয়টি ফুটিয়ে তুলেছেন ইয়াশ রোহান। আর তার বিপরীতে লিনসা চরিত্রটি ফুটিয়ে তুলেছেন নজনীন নীহা।
নাটকটির পরিচালক রুবেল হাসান আরো বলেন, প্রেম ও বর্তমান রাজনীতি মধ্যে যে জটিলতা, তা নিয়ে বেশি একটা গল্প লেখা হয়না। এই নাটকটি এমন একটা গল্প নিয়েই বানানো হয়েছ। সত্যিই চমৎকার একটি গল্প। শিল্পীরা সর্বোচ্চ দিয়েই কাজ করেছেন। নাটকটি ইউটিউবে দেখার পর ভালো মন্তব্যও করছেন দর্শকরা।
All Bangla Newspaper or News Free to read free from same place and know more about them All Newspaper Bangla best.
































